Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী
  • ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • দেশ গড়ার কাজে বাধা দেবেন না
  • মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
  • কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
  • আমাদের মূল লক্ষ্য দ্রুত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়া : প্রধানমন্ত্রী
  • মিছিলে-স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল
  • যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের বর্ষস্মরণ উৎসব অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
মণিরামপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের বর্ষস্মরণ উৎসব অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
বিশ্ব-সৎসঙ্গের প্রাণ পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষ-স্মরণ মহোৎসব উপলক্ষে যশোরের মণিরামপুরের রঘুনাথপুর মোহন্ততলা মন্দির প্রাঙ্গণে দুদিনব্যাপি স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার স্মৃতিচারণের সমাপণী দিনে সকালে প্রার্থণার পর, জাতীয় পতাকা ও সৎসঙ্গ পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় মন্দির প্রাঙ্গণ থেকে ভক্তবৃন্দ মঙ্গল শোভাযাত্রা বের করে।

এরপর কিশোর মেলা ও সঙ্গীতানুষ্ঠানের পর মঙ্গল প্রদীপ প্রজ¦লনের মাধ্যমে মহতী ধর্মসভা ও ‘পাবনা সৎসঙ্গ’-এর নিবন্ধনের শতবর্ষের স্মৃতিচারণের উদ্বোধন করা হয়। দীনেশ চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সমীর কুমার বসু।

বক্তব্য রাখেন, রামপ্রসাদ দাস, পরিমল কুমার বিশ্বাস, দুলাল চন্দ্র মন্ডল, প্রভাষ চন্দ্র দাস, অসীম পাল, নিখিল চন্দ্র দাস, অশোক কুমার বিশ্বাস প্রমুখ।

ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ, মাতৃসম্মেলন এবং গীতি-আলেখ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যায় দুই দিনব্যাপি মহোৎসবের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে দেশের ২৯টি জেলা থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুসারীরা অংশ নেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

দেশ গড়ার কাজে বাধা দেবেন না

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.