Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ আটক চার যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে ভিন্নমত

banglarbhoreBy banglarbhoreAugust 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মণিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক চার যুবককে যুবদলের কর্মী পরিচয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল। তবে উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, চারজনই যুবদলের সক্রিয় কর্মী। তাদের অপকর্মের দায় দল নিবে না।’

শনিবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, সম্প্রতি মণিরামপুরে কিছু যুবক আটক হয়েছে। তাদেরকে কেউ কেউ যুবদল কর্মী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করছে। প্রকৃতপক্ষে তারা যুবদলের কেউ না। তাদের কোন কর্মকাণ্ডের সাথে যুবদলের কোন সম্পৃক্ততা নেই। তারা কোন দলীয় কর্মী নন। তাই তাদেরকে যুবদলের কর্মী হিসেবে উপচেষ্টার তীব্র নিন্দা জানাই। একই সাথে যারা এই ধরনের অসত্য তথ্য গণমাধ্যমে সরবরাহ করেছে, তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি।

মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদ ইকবাল হোসেনের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, যুবদল সম্পর্কে কোন বিষয়ে জানার থাকলে ওই এলাকার উপজেলা যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক কিংবা জেলা যুবদলের শীর্ষ নেতারা নিশ্চিত করবেন কারা যুবদল করেন। বিএনপির সভাপতি কিভাবে জানবেন কারা যুবদল করেন ?

এদিকে, শুক্রবার রাতে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে মনিরামপুর পৌর শহরে গরুর হাটখোলা মোড়ে রজনী নিবাস হোটেলের চতুর্থতলার ৪০৮ নাম্বার কক্ষের ভিতরে যশোর টু চুকনগরগামী মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি করার পরামর্শ ও প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় কক্ষের ভিতরে চারজনকে আটক করা হয়। অভিযানের সময় একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। আটকরা হলেন- মণিরামপুর পৌরসভার গাংড়া এলাকার আলম খান, দুর্গাপুরের টুটুল, উপজেলার কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম ও খেদাপাড়ার আবু সিনহা। পরে একটি মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

শুক্রবার রাতে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, আটক চারজন যুবদলের সক্রিয় কর্মী। ব্যক্তির দায় দল নিবে না। আমি জানিয়েছে দিয়েছি দলে থেকে কেউ অপকর্ম করলে, তাদের দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকেও সহযোগিতা করা হবে।’

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানের সময় একজন কৌশলে পালিয়ে যায়। মামলায় ৫জনকে আসামি করা হয়েছে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.