Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
  • প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
  • নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
  • অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
  • শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে দুই ছাত্রদল নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
মণিরামপুরে দুই ছাত্রদল নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা

যশোরের মণিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন ও পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাকসিদুল আলম রোহানের পদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মণিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন ও মণিরামপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাকসিদুল আলম রোহানকে ইতিপূর্বে বহিস্কার করা হয়েছিল।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পরামর্শক্রমে দুই ছাত্রনেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী। তারা দলীয় সিদ্ধান্ত ও নিয়ম-নীতি-শৃঙ্খলা মেনে আগামী দিনে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও দল-দলীয় প্রতীকের বিজয় নিশ্চিতে সর্বোচ্চ ভূমিকা রাখবেন আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

পদ ফিরে পেয়ে মাকসিদুল আলম রোহান বলেন, মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। একই সাথে কেন্দ্রীয় ছাত্রদল ও যশোর জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামনের দিনে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে নিতে চান ওই দুই ছাত্রনেতা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ

মে ১, ২০২৬

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত

এপ্রিল ৩০, ২০২৬

নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.