Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৩, ২০২৪

মণিরামপুরে ১১ মিষ্টির দোকানে জরিমানা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর প্রতিনিধি
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমতি না থাকাসহ নানা অভিযোগে যশোরের মণিরামপুর বাজারের ১১ মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এই অভিযান পরিচালনা করেন। এসময় প্রতিষ্ঠানগুলোর মালিককে তিনি ৫২ হাজার টাকা জরিমানা করেছেন।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, নিউ রাজিয়া হোটেল, কুটুমবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট, নিউ দাদাভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট, দ্বীপ রেস্টুরেন্ট, দাদাভাই মিষ্টান্ন ভাণ্ডার, বিপ্লব মিষ্টান্ন ভাণ্ডার, অভিনন্দন সুইটস, সাতক্ষীরা ঘোষ ডেয়ারী, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-১, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-২ ও সঞ্জিত হোটেল।
এদের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য উৎপাদন ও পরিবেশনের কারণে সঞ্জিত হোটেলের মালিক সঞ্জিত কুন্ডুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকী ১০ প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভূমি কর্তা আলী হাসান বলেন, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মণিরামপুর বাজারের বিভিন্ন মিষ্টির হোটেলে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে দেখা গেছে, হোটেলগুলো বিএসটিআইয়ের অনুমতি না নিয়ে দই উৎপাদন করছে। তাদের পণ্যের বিক্রির মোড়কিকরণ নিবন্ধন নেই। পণ্যের মোড়কে নেই নিট পরিমাণ।
এসব অভিযোগে নিউ রাজিয়া হোটেলের মালিক রজব আলী, কুটুমবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক জামিল হোসেন, নিউ দাদাভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক গৌতম ঘোষ, দ্বীপ রেস্টুরেন্টের মালিক দিলিপ কুমার ঘোষ, দাদাভাই মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মনোরঞ্জন ঘোষ, বিপ্লব মিষ্টান্ন ভাণ্ডারের মালিক বাসুদেব কুন্ডু, অভিনন্দন সুইটসের মালিক নান্টু ঘোষ, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর মালিক সুজন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-১ মালিক তপন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-২ মালিক শিশির কুমার ঘোষ প্রত্যেককে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মাছ বাজারের পাশে অবস্থিত সঞ্জিত হোটেলের মালিক সঞ্জিত কুন্ডু অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ি তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বিএসটিআইয়ের পরিদর্শক মাহমুদুল হাসান, মণিরামপুর থানার উপপরিদর্শক কানু চন্দ্র উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.