Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৩১, ২০২৪

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিটির সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৩১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের সভাকক্ষে স্থানীয় সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসএম ইয়াকুব আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় এমপি এস এম ইয়াকুব আলী ব্যক্তিগত তহবিল থেকে হাসপাতাল তহবিলে ১ লাখ টাকা এবং ইসিজি মেশিন কেনার জন্য ৬০ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ এমপি এসএম ইয়াকুব আলীকে সংবর্ধনা স্মারক প্রদান করেন।

সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ উপজেলার স্বাস্থ্য সেবাকে আরও উন্নত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাবতীয় কার্যক্রমের বর্ণনা দিয়ে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু, ডা. আমিরুল বারী, ঝাঁপা ইউনিয়ন চেয়ারম্যান শামসুল হক মন্টু, কবি ও লেখক অলিয়ার রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, ব্র্যাক এনজিও প্রতিনিধি নাজমা আক্তার ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.