Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মতুয়া দর্শন শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে- এমপি বাবুল

banglarbhoreBy banglarbhoreApril 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বাস করতেন যে বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, শোষক ও শোষিত। তিনি সব সময় শোষিতদের পক্ষে থাকতেন। একইভাবে মতুয়া দর্শনও শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে।

এমপি এনামুল হক বাবুল বৃহস্পতিবার রাতে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী উত্তরপাড়া নিম্ন মাধ্যমিক স্কুল মাঠে ১৪তম মতুয়া মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি, শিক্ষা, অর্থনৈতিক, সামাজিক ন্যায় ও সাম্য স্থাপনে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর মতুয়া দর্শন প্রবর্তন করেন। তারই পুত্র শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর মতুয়া আন্দোলনকে সামর্থকভাবে বাস্তবায়ন করেছিলেন।

শ্রীশ্রী হরিগুরুচাঁদ কেন্দ্রীয় মন্দির ও সোবশ্রমের উদ্যোগে ৯৬ গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মতুয়া মহাসম্মেলনের সভাপতিত্ব করেন, মতুয়ারত্ন শ্রী দশরথ মণ্ডল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, মতুয়াচার্য শ্রীশ্রী পদ্মনাভ ঠাকুর। মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন করেন, মতুয়া মাতা শ্রীমতি সুবর্না ঠাকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর দাস রতন, সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আইয়ুব হোসেন, আনিসুর রহমান মিন্টু, লায়লা খাতুন, গাজী রুহুল আমিন, মুন্সী আব্দুল মাজেদ, শাকিল রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধীর কুমার পাড়ে প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, মন্দিরের সাধারণ সম্পাদক হিরামন কুমার বিশ্বাস।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.