Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার
  • ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক
  • পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে
  • শহরজুড়ে বিদ্যুৎ লাইনের শাখা সংযোগ দুর্ঘটনার শঙ্কায় নগরবাসী
  • যশোর জেলা পর্যায়ের আটটি ইভেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন
  • শার্শায় ইকরামুল কবির হত্যা : চারজন কারাগারে, প্রধান আসামির স্বীকারোক্তি
  • যশোর ইনস্টিটিউটের ক্রীড়া বিভাগের দায়িত্ব হস্তান্তর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মধুখালীতে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মধুখালী সংবাদদাতা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মালটিপারপাস সভা কক্ষে দুই ঘন্টাব্যাপি এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা প্রধান, মন্দিরের পুরোহিত, সনাতন ধর্মীয় সংগঠনের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিজিবি থেকে মেজর বদরুল মৃধা, ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাহাবুদ্দিন আহমেদ, সহকারী সিনিয়র পুলিশ সুপার মধুখালী সার্কেল মিজানুর রহমান, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী পৌরসভার মেয়র মোরশেদ রহমান লিমন, উপজেলা মসজিদের পেশ ইমাম ও মোয়াজ্জিন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ আলম হোসেন, মধুখালী পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ রায়, নিহত আশরাফুল ও আরশাদুল খাঁনের পিতা শাহজাহান খাঁন প্রমুখ।

সভায় বক্তারা মধুখালী উপজেলাকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এলাকা উল্লেখ করে অতীতের ন্যায় ভবিষ্যতেও উপজেলায় সকল ধর্মাবলম্বিদের সাথে সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে সম্প্রতি ফরিদপুরের মধুখালি উপজেলার পঞ্চপল্লী গ্রামে সহিংসতায় দু’জনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রধান অতিথি নিহত পরিবারের বসবাসের জন্য ঘরের ব্যবস্থা ও একটি দুগ্ধজাত গাভী ও জীবিকা নির্বাাহের জন্য ছাগল প্রদানের আশ্বাস দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার

মে ১১, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক

মে ১১, ২০২৬

পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.