Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আমাদের মূল লক্ষ্য দ্রুত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়া : প্রধানমন্ত্রী
  • মিছিলে-স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল
  • যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়
  • যশোরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অনিন্দ্য ইসলাম অমিত
  • নারীদের এলপিজি কার্ড দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • পিতার স্মৃতিবিজড়িত উলশী খাল পুনঃখনন উদ্বোধন করলেন তারেক রহমান
  • আ. লীগের ভূত এখন অন্য দলের কাঁধে চেপেছে : প্রধানমন্ত্রী
  • হিটস্ট্রোকে ২ কৃষকের মৃত্যু, বিপাকে পোল্ট্রি ও সবজি চাষিরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মধুসূদন চর্চার আহবানে যশোরে মহাকবির জন্মবার্ষিকী উদযাপিত

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
মধুসূদন চর্চার আহবানে যশোরে মহাকবির জন্মবার্ষিকী উদযাপিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
‘রসাল কহিল উচ্চে স্বর্ণলতিকারে; শুন মোর কথা, ধনি, নিন্দ বিধাতারে।’ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এভাবে তার কবিতায় নারীবাদকে নতুনভাবে প্রতিষ্ঠা করেছিলেন। বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকের মাধ্যমে তিনি সমাজের পরিবর্তন, মানসিকতা, বিবর্তন, চাহিদা নতুন করে তুলে ধরেছেন।

বাংলা সাহিত্যকে নতুন মাত্রা, বাংলা ভাষাকে নতুন রূপ দিয়েছেন। বাংলাকে অবজ্ঞা করে পাশ্চাত্যে গেলেও পরবর্তীতে বাংলার প্রতি তার গভীর অনুভব, ভালোবাসা লক্ষ্য করা গেছে। তাইতো তিনি লিখেছিলেন, সতত যে মতি লোকে নিশার স্বপনে, শোনে মায়া-যন্ত্রধ্বনি/তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে! আবার তিনি লিখেছেন, ‘রেখ মা দাসেরে মনে, এ মিনতি করি পদে/সাধিতে মনের সাধ।”

রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহের আয়োজনে এক আলোচনায় এসব কথা বলেন বক্তারা।

মধুসূদন চর্চার প্রতি আহবান জানিয়ে এ সময় বক্তারা আরো বলেন, মধুসূদনের কবিতা, বাংলা সাহিত্যে তার ধারা, পত্রকাব্য রচনা আমাদের ধারণ করতে হবে।

বিবর্তন যশোরের সহ সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী শাহরিন নিশির সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন অরুণ মজুমদার ও অ্যাড. বাসুদেব বিশ্বাস। মহাকবির লেখা কবিতা একক আবৃত্তি করেন কাজী শাহেদ নেওয়াজ ও শ্রাবণী সুর। এছাড়া একক, সমবেত সঙ্গীত ও নাটক ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ মঞ্চস্থ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, কিংশুকের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, নাট্যকার আলমগীর হোসেন বাবু, অ্যাড. মাহমুদ হাসান বুলু, থিয়েটার ক্যানভাসের উপদেষ্টা নাট্য ব্যক্তিত্ব নুরুজ্জামান বকুল, বিবর্তনের সানোয়ার আলম খান দুলু, নওরোজ আলম খান চপলসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আমাদের মূল লক্ষ্য দ্রুত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়া : প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

মিছিলে-স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল

এপ্রিল ২৭, ২০২৬

যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.