Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবলীগ সভাপতি ফরিদ আহমেদ কারাগারে
  • থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে নারী শ্রমিক আহত
  • প্রতিবেশীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • যশোরে ছাত্র মেস থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
  • যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা মহাসড়কের ধারে পশু হাট ইজারা দেয়া হবে না
  • বিসিবির কাউন্সিলর নির্বাচিত শান্তনু ইসলাম সুমিত
  • খরতাপে পুড়ছে খুলনাঞ্চল
  • যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ‘শতভাগ অনিয়মমুক্ত খাদ্যবিভাগ দাবি’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

banglarbhoreBy banglarbhoreমে ৬, ২০২৪Updated:মে ৬, ২০২৪No Comments০ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে সদর উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার সকালে যশোর রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে এই তিন উপজেলার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এদিন সকালে যশোর সদর উপজেলার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মোহিত কুমার নাথ, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, আনোয়ার হোসেন বিপুল, তৌহিদ চাকলাদার ফন্টু, ফাতেমা আনোয়ার ও শফিকুল ইসলাম জুয়েল।

ভাইস চেয়ারম্যান পদে মনিরুজ্জামান নিরব, শাহাজান কবির শিপলু, শেখ জাহিদুর রহমান লাবু, সুলতান মাহমুদ বিপুল ও কামাল খান পর্বত। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী খাতুন, বাশিরুন নাহার ঝুমুর ও জোৎস্না আরা মিলি। যাচাই বাছাই শেষে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম স্বপদে থেকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহন করায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। পরে অভয়নগর উপজেলার প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে প্রতিদদ্বিতা করছেন রবিন অধিকারী ব্যাচা, সরদার অলিয়ার রহমান ও শেখ আহরাউল হক। ভাই চেয়ারম্যান পদে ১জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডাক্তার সাদিয়া খানম, লায়লা খাতুন ও মিনারা পারভীন।

দুপুরে বাঘারপাড়া উপজেলার প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুম রেজা, আশরাফুল কবির বিপুল ফারাজি, রাজিব কুমার রায়, হাসান আলী, সেলিম রেজা ও আব্দুর রউফ। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আসাদুজ্জামান, গোলাম সরোয়ার, নাজমুল হুসাইন, শাহাজালাল, এনায়েত হোসেন লিটন, তাউহিদুর রহমান ও জয়নাল আবেদীন। মহিলা ভাইস চেয়ার পদে শামচুন নাহার, বিথিকা বিশ্বাস, রেক্সোনা খাতুন ও দিলারা জামান।

মনোনয়নপত্র যাচাই বাছাই সভায় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বান অফিসার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির প্রমুখ ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যুবলীগ সভাপতি ফরিদ আহমেদ কারাগারে

মে ১৭, ২০২৬

থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে নারী শ্রমিক আহত

মে ১৭, ২০২৬

প্রতিবেশীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

মে ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.