Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মহেশপুরে ঘুষ দিয়েও চাকরি পাননি শিমু খাতুন
  • কোটচাঁদপুরে টিআর প্রকল্পের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ
  • অনলাইন জুয়াচক্রের সঙ্গে জড়িতের অভিযোগে উপশহর ক্যাম্প ইনচার্জ ক্লোজড
  • ৭ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে যশোরে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা
  • নিষিদ্ধ আ. লীগের দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে নগর বিএনপির মিছিল ও সমাবেশ
  • পুলিশকে জনগণের বন্ধু হতে হবে : অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহেশপুরে ঘুষ দিয়েও চাকরি পাননি শিমু খাতুন

banglarbhoreBy banglarbhoreNovember 21, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মহেশপুর সংবাদদাতা :
ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের কর্মী নিয়োগ ও চাকরি বহাল রাখাকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে।

এক লাখ ২০ হাজার টাকা দিয়েও চাকরি বহাল রাখতে পারেননি বলে অভিযোগ করেছেন সাত বছর ধরে টিকিট ক্লার্ক হিসেবে কর্মরত শিমু খাতুন।

শিমু খাতুনের অভিযোগ, চাকরি বহাল রাখার আশ্বাসে হাসপাতালের অফিস সহকারী লুৎফর রহমানকে তিনি এক লাখ ২০ হাজার টাকা দেন। চুক্তি অনুযায়ী তার কর্মকাল আরও দুই মাস বাকি থাকলেও গত ১২ অক্টোবর থেকে তাকে দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না।

তার জায়গায় লুৎফর রহমানের ভাইজি পান্না খাতুনকে দায়িত্ব দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
শিমু খাতুন বলেন, কোনো লিখিত নোটিশ ছাড়াই তাকে কাজ থেকে বিরত রাখা হয়েছে।

শনিবার কর্মস্থলে গিয়েও তিনি দায়িত্ব পালন করতে পারেননি। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ১১ মাসের বকেয়া বেতন ছাড়ের সময় হাসপাতালের কয়েকজন কর্মীর কাছ থেকে ১৫ হাজার টাকা করে নেয়া হয়েছে।

অন্যদিকে হাসপাতালের আরেক কর্মচারীর দাবি, ১০ জন আউটসোর্সিং কর্মীর মধ্যে পাঁচজন ঘুষ দিয়ে নিয়োগপত্র পেয়েছেন। বাকিদের নিয়োগপত্র দেয়া হয়নি।

তবে ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন অফিস সহকারী লুৎফর রহমান। তিনি বলেন, শিমু খাতুনের কাছ থেকে কোনো টাকা নেননি। ঠিকাদারি প্রতিষ্ঠান তার ভাইজিকে নিয়োগ দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপাও ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, শিমু খাতুনকে চাকরি থেকে বাদ দেয়া হয়নি। নিয়োগপত্র অনুযায়ী কর্মীদের দায়িত্ব দেয়া হয়েছে। তবে তাকে অন্য পদে কাজ করার কথা বলেছিলেন বলে স্বীকার করেন তিনি।

অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও আউটসোর্সিং নিয়োগপ্রক্রিয়ার নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

    November 21, 2026

    কোটচাঁদপুরে টিআর প্রকল্পের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ

    November 21, 2026

    অনলাইন জুয়াচক্রের সঙ্গে জড়িতের অভিযোগে উপশহর ক্যাম্প ইনচার্জ ক্লোজড

    November 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.