বাংলার ভোর প্রতিবেদক :
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যশোরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, সরকারি এমএম কলেজের সহকারী অধ্যাপক রেহমান আজিজ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলাম।
এ ছাড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পদক প্রদান এবং স্মরণিকা প্রকাশের কর্মসূচি গ্রহণ করা হয়।
সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
