Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত
  • দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই: প্রতিমন্ত্রী অমিত 
  • কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
  • ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর
  • ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
  • মণিরামপুরে পটল ক্ষেতের সাথে শত্রুতা : আড়াই লাখ টাকার ক্ষতি
  • যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

মাগুরাকে ৮-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন শামস্-উল-হুদা ফুটবল একাডেমি

অনূর্ধ্ব -১৮ একাডেমি কাপ
banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৬, ২০২৫No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে একাডেমী কাপ অনূর্ধ্ব -১৮ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক শামস্-উল-হুদা ফুটবল একাডেমি। রোববার বিকালে সদর উপজেলার হামিদপুর গ্রামে একাডেমির মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাগুরা ফুটবল একাডেমিকে ৮-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয় শামস্-উল-হুদা ফুটবল একাডেমি। স্বাগতিক শামস্-উল হুদা ফুটবল একাডেমি প্রথম গোল মুখ খোলে ২৮ মিনিটে। কর্ণার কিক থেকে দারুণ হেডে গোলটি করেন তারেক। ৩৯ মিনিটে ডানপ্রান্ত দিয়ে গড়া আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি আদায় করে নেন বাপ্পি। ৪৫ মিনিটে তৃতীয় গোলটি করেন স্বপন। ৪৯ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন বাপ্পি। এটি ছিল তার দ্বিতীয় গোল। বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে দলের পক্ষে পঞ্চম গোলটি করেন মহিন। ষষ্ঠ গোলটি আসে ম্যাচের ৬৩ মিনিটে। এ গোলটি করেন আহসান। সপ্তম গোলটি করেন ৬৭ মিনিটে রাব্বি আর ৭৫ মিনিটে অষ্টম গোলটি করেন আহসান। এটি ছিল তার দ্বিতীয় গোল। দলের পক্ষে দুটি করে গোল করেন বাপ্পি ও আহসান।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার তুলে দেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। তিনি বলেন, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে শামস্-উল-হুদা একাডেমির এই আয়োজন ভূমিকা রাখবে। এ ধরনের পৃষ্ঠপোষকতা জরুরি। আজকের এই খেলাধুলার মধ্যে দিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করবে। এই ধরনের আয়োজন আরো বেশি বেশি দরকার বলে তিনি মনে করেন। শামস্-উল হুদা ফুটবল একাডেমির সহসভাপতি মোহাম্মদ শফিকউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি এমএ লতিফ শাহরিয়ার জাহেদী, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন শামস্-উল হুদা ফুটবল একাডেমির পরিচালক এডমিন শামস্-উল বারী শিমুল, সদস্য সচিব মাসুদুর রহমান টনি ছাড়াও ক্রীড়া সংগঠকরা। তারুণ্যের উৎসব উপলক্ষে যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমির দক্ষিণাঞ্চলের চার একাডেমির অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের এ টুর্নামেন্টের আয়োজন করে।

অনূর্ধ্ব -১৮ একাডেমি কাপ চ্যাম্পিয়ন শামস্-উল-হুদা ফুটবল একাডেমি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত

মে ২৮, ২০২৬

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই: প্রতিমন্ত্রী অমিত 

মে ২৮, ২০২৬

কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন

মে ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.