Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় চোর ভেবে ব্যবসায়ীকে পেটালেন বাগান মালিক

banglarbhoreBy banglarbhoreJanuary 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে এক ব্যক্তিকে চোর ভেবে বেধড়ক পিটিয়ে এক কলা ব্যবসায়ীকে মারাত্মক আহত করেছেন এক কলাবাগান মালিক। বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আহত ওই ব্যক্তি।
২৩ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলায় জারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়নের কুপুড়িয়া গ্রামের নয়ন মোল্লা (৩৫) পেশায় কলা ব্যবসায়ী। আর তাকে পেটানো বাগান মালিক বিদ্যুৎ প্রকাশ রায় (৫৫) উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামের বাসিন্দা।
এদিকে ঘটনার দিন বিকেলেই আহত নয়ন মোল্লার স্ত্রী মুনিয়া খাতুন রিনি বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে অভিযুক্ত বিদ্যুৎ প্রকাশ রায়কে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী গ্রামের কলা ব্যবসায়ী নয়ন মোল্লার কাছে তার বাগানের কলা বিক্রি করেন বিদ্যুৎ প্রকাশ রায়। বেশ কয়েকদিন আগে ওই বাগানের কলা চুরির ঘটনা ঘটে। যে কারণে কলা বাগানে পাহারা দেয়া শুরু করেন বিদ্যুৎ।
মঙ্গলবার ভোরে নয়ন মোল্লা কলা কাটতে গেলে অন্ধকার ও ঘন কুয়াশার কারণে তাকে চিনতে না পারেননি বাগান মালিক বিদ্যুৎ প্রকাশ রায়। চোর সন্দেহে হাতে থাকা লাঠি দিয়ে নয়নের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে তাকে চিনতে পেরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান তিনি।
এ বিষয়ে আহত নয়ন মোল্লা বলেন, আমি ভোর ৬টার দিকে কলা কাটার জন্য তার কলা বাগানে গিয়েছিলাম। তিনি অতর্কিত আমার ওপর আক্রমণ করেন। আমার কাছে থাকা ব্যবসার ৮৫ হাজার টাকা আমি হাসপাতালে আসার পর পাইনি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।
অভিযুক্ত বিদ্যুৎ প্রকাশ রায় বলেন, এ বাগান থেকে এর আগেও ৭ কাদি কলা চুরি হয়েছে। আমি এ বাগান নয়ন মোল্লার কাছে বিক্রি করেছি। শুধু বায়নার টাকা পেয়েছি। কিন্তু তিনি কলা কাটতে গড়িমসি করেন। এদিন তিনি কলা কাটতে আসবে এ কথা আমাকে জানিয়ে আসেনি। আমি চোর ভেবে আমার হাতের লাঠি দিয়ে তাকে আঘাত করেছি।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, কলা চুরির অভিযোগ পেয়েছি। কলা ব্যবসায়ীকে পেটানোর ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.