Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় প্রথম স্ত্রীর দেয়া আগুনে স্বামী-সতীন ও শিশু সন্তান দগ্ধ

অভিযুক্তের আত্মসমর্পণ
banglarbhoreBy banglarbhoreSeptember 6, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা জেলা সংবাদদাতা

মাগুরা সদর উপজেলার শ্রিমন্তপুর গ্রামে বড় বউয়ের দেয়া আগুনে স্বামীসহ ছোট স্ত্রী ও সন্তান আগুনে দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে প্রথম স্ত্রী সুমি আক্তার (৩০) রাগের বশবর্তী হয়ে ঘুমন্ত স্বামী বাহারুল ও সতীন লাভলী বেগমের ঘরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর প্রথম স্ত্রী সুমি নিজেই দায় শিকার করে স্থানীয় ফাঁড়িতে আত্মসমর্পণ করে। গুরুতর  দগ্ধ স্বামী বাহারুল দ্বিতীয় স্ত্রী ও সন্তানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত বাহারুলের ছোট ভাই মনিরুল ইসলাম ও স্বজনরা জানান, প্রথম স্ত্রী সুমি আক্তার তিন সন্তানকে গ্রামের বাড়িতে রেখে বড় ভাই বাহারুল (৪৫) ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করাকালীন লাভলী বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে দ্বিতীয় স্ত্রী লাভলী বেগম (২৭) ও শিশু সন্তান রোহানকে (১৩ মাস) নিয়ে গ্রামের বাড়িতে আসেন। এ নিয়ে প্রথম স্ত্রীর সাথে কলহ চলছিল।

এর একপর্যায় শুক্রবার রাত প্রায় ১ টার দিকে বাহারুলের ঘরে আগুন ধরিয়ে দিয়ে ঘরের বাইরের থেকে শিকল এটে দেয়। একপর্যায়ে ঘুম ভেঙ্গে ঘরে আগুন দেখে বাহারুল ও তার দ্বিতীয় স্ত্রী চিৎকার করলে প্রতিবেশিরা এসে  ঘরের দরজা খুলে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপতালে নিয়ে যায়। পরে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উসমান গণি জানান, শুক্রবার রাত প্রায় দেড়টার দিকে তিনজনকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আইয়ুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর আসামি স্ত্রী সুমি বেগম নিজের দোষ স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এ ঘটনায় অগ্নিদগ্ধ বাহারুলের ছোট ভাই মনিরুল বাদী হয়ে প্রথম স্ত্রী সুমি বেগমকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.