Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২২, ২০২৬

মাগুরায় ভোর থেকেই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২২, ২০২৬
Facebook Twitter WhatsApp
মাগুরায় ভোর থেকেই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরায় ভোর থেকেই শুরু হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান ধানের শীষ প্রতীকের পক্ষে ইছাখাদা দরগাহ শরীফে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। দোয়া শেষে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার চালান।

একই দিন বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকেও নির্বাচনী প্রচারণা শুরু করা হয়। দলটির প্রার্থীরা মাগুরা চৌরঙ্গীর মোড় এলাকা থেকে তাদের প্রচার কার্যক্রম শুরু করেন।

অন্যদিকে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা ভায়ানা মোড় এলাকা থেকে দোয়ার মাধ্যমে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এছাড়া বিকেল ৩টায় মাগুরা নোমানী ময়দানে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাগুরা-১ আসনে বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী প্রকৌশলী শম্পা বসু আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই মাগুরার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.