Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
  • যশোর উপশহরে জমি নিয়ে বিরোধ : ডিসি’র কাছে গ্রাম পুলিশের অভিযোগ
  • ডিবি পরিচয়ে স্বর্ণ ডাকাতি : বাঘারপাড়া যুবদল নেতা আফজাল গ্রেপ্তার
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় মাদক বিরোধী অভিযানে যুবকের মৃত্যু, আহত ৩

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১২, ২০২৬No Comments১১ Views
Facebook Twitter WhatsApp
মাগুরায় মাদক বিরোধী অভিযানে যুবকের মৃত্যু, আহত ৩
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানের সময় এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকাবাসী অভিযানকারী দলের ওপর হামলা চালালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিনজন আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত আকব্বর মোল্লা (৪০) মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঘুম থেকে ডেকে তুলে আকব্বর মোল্লাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সংস্থাটির একাধিক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযানের নেতৃত্বে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যাই। সেখানে আসামির ঘর তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করি। এরপর আমাদের কার্যক্রমের শেষ মুহূর্তে আসামি অসুস্থ ফিল করলে তাকে রেখেই চলে আসি। এরপর আমাদের গাড়ির কাছে আসলে শুনি বেশি অসুস্থ হয়ে গেছে। পরে গ্রামবাসী আমাদের উপর হামলা করে এবং আমরা আহত হয়। আমাদের সিপাহী মিঠুন বেশি গুরুতর অসুস্থ।

মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা : মামুন-উর-রশীদ জানান, প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ময়না তদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের সময় এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ওই ব্যক্তি মারা যান। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক

জুন ৭, ২০২৬

যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

জুন ৭, ২০২৬

কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.