Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সরকারি কর্মকর্তা চার প্রতিষ্ঠানের নেতৃত্বে কীভাবে?
  • যশোরে ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
  • প্রেসক্লাব যশোর সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
  • নড়াইলে ৬০ শতাংশ গ্রামীণ সড়কই কাঁচা
  • রামপালে র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ কারবারি আটক
  • মাগুরায় সারের অতিরিক্ত মূল্য নেয়ায় ডিলারকে লাখ টাকা জরিমানা
  • ব্যতিক্রমী আয়োজনে যশোর কর অঞ্চলে নিয়োগপ্রাপ্ত ১১৮ কর্মচারীকে বরণ
  • চলতি মাসেই যশোরে হবে বৃক্ষমেলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৭, ২০২৬

মাগুরায় সারের অতিরিক্ত মূল্য নেয়ায় ডিলারকে লাখ টাকা জরিমানা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
মাগুরায় সারের অতিরিক্ত মূল্য নেয়ায় ডিলারকে লাখ টাকা জরিমানা
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিসিআইসি সার ডিলার, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় মেসার্স সনজিত কুমার সাহা নামের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সরকার নির্ধারিত প্রতি বস্তা টিএসপি সারের মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও তা ২ হাজার ২০০ টাকায় এবং প্রতি বস্তা ডিএপি সারের মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। যা বস্তা প্রতি টিএসপিতে ৮৫০ টাকা এবং ডিএপিতে ৬৫০ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছিল।

এ ছাড়া অতিরিক্ত দামে সার বিক্রি করলেও ক্রেতাদের কোনো ভাউচার দেওয়া হয়নি এবং বিক্রির তথ্য রেজিস্টারেও সংরক্ষণ করা হয়নি। অভিযানের সময় দুইজন কৃষকের সঙ্গে ফোনে কথা বলে অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টি নিশ্চিত হন কর্মকর্তারা। কৃষকরা জানান, অতিরিক্ত অর্থ নেয়া হলেও তাদের কোনো ভাউচার দেয়া হয়নি।

এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সরকারি কর্মকর্তা চার প্রতিষ্ঠানের নেতৃত্বে কীভাবে?

যশোরে ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

প্রেসক্লাব যশোর সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.