Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সরকারি কর্মকর্তা চার প্রতিষ্ঠানের নেতৃত্বে কীভাবে?
  • যশোরে ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
  • প্রেসক্লাব যশোর সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
  • নড়াইলে ৬০ শতাংশ গ্রামীণ সড়কই কাঁচা
  • রামপালে র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ কারবারি আটক
  • মাগুরায় সারের অতিরিক্ত মূল্য নেয়ায় ডিলারকে লাখ টাকা জরিমানা
  • ব্যতিক্রমী আয়োজনে যশোর কর অঞ্চলে নিয়োগপ্রাপ্ত ১১৮ কর্মচারীকে বরণ
  • চলতি মাসেই যশোরে হবে বৃক্ষমেলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৭, ২০২৬

যশোরে ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর–নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল যশোর–নড়াইল মহাসড়কের নীলগঞ্জ সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় রিপন মৃধা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫৮৩ দশমিক ১৯ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক রিপন মৃধা নড়াইল জেলার কালিয়া উপজেলার টোনা গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৬১৫ টাকা জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোন ও নগদ অর্থসহ মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৩৪ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সরকারি কর্মকর্তা চার প্রতিষ্ঠানের নেতৃত্বে কীভাবে?

প্রেসক্লাব যশোর সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নড়াইলে ৬০ শতাংশ গ্রামীণ সড়কই কাঁচা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.