Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৩০, ২০২৪

মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ : আহত ৬

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৩০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা প্রতিনিধি

মাগুরার শালিখা উপেজলায় ছয়ঘরিয়া হাজাম বাড়ির মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিএনজি ও বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের নিত্যানন্দ দের স্ত্রী নিরুপা রানী দে (৪০), নারায়ন চন্দ্র দের স্ত্রী পুষ্প রানী দে (৫০), মধু শিকদার (৫০)। যশোরগামী জিএম পরিবহনের একটি গাড়ী মাগুরাগামী একটি সিএনজিটিকে চাপাদেয়। তারা সকলে মাগুরায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

গুরুতর আহত ৬ জনকে চিকিৎসার জন্য শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর সদর হাসপাতাল ও মাগুরা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হতাহতরা সকলেই সিএনজির চালক ও যাত্রী ছিলেন।

স্থানীয়দের ধারণা সড়ক ও জনপথ বিভাগ রাস্তার দুই পাশে মাটি দেয়া প্রকল্পের মাটি কেটে রাস্তার একাংশ দখল করে রাখার কারণে রাস্তা সরু হয়ে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.