Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নারী শিক্ষককে কুরুচিপূর্ণ প্রস্তাবের দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড
  • ঝিকরগাছায় বরাদ্দপ্রাপ্ত সরকারি জমি দখলের অভিযোগ
  • দিনমজুর এনামুলের পরিবারকে সেলাই মেশিন উপহার
  • যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১০
  • কেশবপুরে ফ্যামিলি কার্ডের ভাইবা ফল বাতিলের দাবিতে অবস্থান
  • অভয়নগরে প্রাইভেটকারে ১৭ কেজি গাঁজা, আটক ৩
  • বাংলাদেশের হয়ে বড় মঞ্চে খেলতে চান অ্যাডাম আব্বাস
  • নতুন ঘরে ওঠা হলো না দম্পতির সড়কেই ঝরল প্রাণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ফের দুই জেলে অপহরণ

banglarbhoreBy banglarbhoreNovember 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কয়রা সংবাদদাতা
চার লাখ টাকা মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ফের দুই জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে।

অপহৃত দুই জেলে হলন, খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের আতাহার হোসেন (৩৫) ও রফিকুল ইসলাম (৩৮)।
গত ৮ নভেম্বর সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর সাতনলা দুনে এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

ফিরে আসা জেলে রবিউল ইসলাম ও আছাদুল গাজীসহ অন্যান্যরা জানান, গত ৩০ অক্টোবর তারা চারটি নৌকায় আটজন জেলে শ্যামনগরের বুড়িগোয়ালীনি স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ফিরিঙ্গি এলাকায় মাছ শিকারের পর গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) তারা মালঞ্চ নদীতে পৌঁছান। একপর্যায়ে সেখানকার সাতনলার দুনে এলাকায় মাছ শিকারের সময় ‘দয়াল বাহিনী’র পরিচয়ে চার সদস্যের বনদস্যু বাহিনী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। এ সময় চারটি নৌকা থেকে দুই জেলেকে উঠিয়ে নিয়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ফিরে আসা এসব জেলে আরও জানান, দুই সহযোগী জেলেকে অপহরণকারী বনদস্যুরা আত্মসমর্পণকৃত বনদস্যু মজনু বাহিনীর সদস্য। কৌশল হিসেবে তারা দয়াল বাহিনীর নাম ব্যবহার করছে। অপহৃত জেলেদের সহযোগীরা আরও জানায়, চার সদস্য প্রকাশ্যে এলেও সংখ্যায় তারা আট/নয় জন।

স্থানীয় সূত্র মতে, ২০১৭ সালে বনদস্যু মজনু তার বাহিনীর ১৮ জন সদস্যসহ র‌্যাব-৮ এর কাছে আত্মসমর্পণ করে। সে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের বাসিন্দা। তবে দস্যুতায় জড়ানোর পর থেকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় স্থায়ীভাবে বসবাস করছে।

স্থানীয় নির্ভরযোগ্য একাধিক সূত্রের দাবি, গত তিন সপ্তাহ পূর্বে বিপুল কোম্পানির নৌকাযোগে বনদস্যু দলের সদস্যরা সুন্দরবনে প্রবেশ করে। দস্যুতার সাথে জড়িত অন্যরা কয়রা এলাকার বাসিন্দা।

এ সব বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ.জেড.এম হাছানুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন জেলের পরিবার বিষয়টি বনবিভাগকে জানায়নি। তবে খোঁজ নিয়ে দ্রুত সময়ের মধ্যে অপহৃত জেলেদের উদ্ধারে জনবল পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের চুনকুড়ি নদীর তক্তাখালী এলাকায় অভিযান চালিয়ে বনদস্যুদের কবল থেকে অপহৃত দশ জেলেকে উদ্ধার করে বন বিভাগের সদস্যরা। এর আগে গত ৩১ অক্টোবর পশ্চিম সুন্দরবনের কোষ্টাখালী খালে কাঁকড়া শিকারকালে শ্যামনগর ও কয়রা উপজেলার মফিজুর রহমান ও মৃনাল সরদার নামের দুই জেলেকে অপহরণ করে বনদস্যুরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

নারী শিক্ষককে কুরুচিপূর্ণ প্রস্তাবের দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড

August 10, 2026

ঝিকরগাছায় বরাদ্দপ্রাপ্ত সরকারি জমি দখলের অভিযোগ

August 10, 2026

দিনমজুর এনামুলের পরিবারকে সেলাই মেশিন উপহার

August 10, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.