Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মৃত্যুর আগে দুই খুনির নাম বলে গেছেন : মুরাদের নামে ছিল ধর্ষণ, অপহরণ, মাদক ও নাশকতার মামলা

banglarbhoreBy banglarbhoreFebruary 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা
গত রোববার রাতে যশোরের অভয়নগরে হত্যার শিকার যুবলীগ নেতা মুরাদ হোসেনের নামে (৩০) অভয়নগর থানায় ধর্ষণ, মাদক, অপহরণ, নাশকতা ও মারামারির ৯টি মামলা ছিল। এদিকে মৃত্যুর আগে মুরাদ দুজন খুনির নাম বলে গেছেন বলে তার পিতা সাহাবুল ইসলাম আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় মুরাদের পরিবারের পক্ষ থেকে গতকাল দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি। হত্যায় জড়িত কাউকে আটকও করতে পারেনি পুলিশ।
গত রোববার রাত সাড়ে ৯টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের বাড়ির কাছে দুর্বৃত্তরা মুরাদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে খুলনায় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুরাদ নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মুরাদের পিতা সাহাবুল ইসলাম বলেন, আমার বড় ছেলে মুরাদ হোসেনের সঙ্গে অতীতে রাজনীতি নিয়ে এলাকার দুজনের গ্যাঞ্জাম-ফ্যাসাদ ছিল। তারাই আমার ছেলেকে মেরেছে। মারা যাওয়ার আগে আমার ছেলে তাদের নাম বলে গেছে।’ তিনি আরও বলেন, বিগত দিনে ওই খুনিরা এলাকার কয়েকজনকে মারধর করেছে। একজন দীর্ঘদিন বাইরে ছিল। ওরা মানুষজনকে কোপাকুপি ও চাঁদাবাজি করে।
মুরাদের পিতা বলেন, সবার সঙ্গে কথা বলে মামলা করতে দেরি হচ্ছে। তবে আজই মামলা করব।
এদিকে পুলিশ জানিয়েছে, নিহত মুরাদ হোসেনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণ, মাদক, অপহরণ, নাশকতা ও মারামারির ৯টি মামলা রয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম বলেন, মুরাদ হোসেনের সঙ্গে এলাকার একটি পক্ষের দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণে দুই পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে মুরাদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর মুরাদ হোসেন দুই ঘণ্টার মতো বেঁচে ছিলেন। এই সময় তিনি হত্যায় জড়িত কয়েকজনের নাম বলে গেছেন। আমরা ইতিমধ্যে কয়েকজনকে শনাক্ত করেছি। তাদেরকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
ওসি বলেন, মুরাদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত এজাহার পাওয়া যায়নি। লিখিত এজাহার পেলে এ ব্যাপারে মামলা রেকর্ড করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

    November 11, 2026

    যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

    November 10, 2026

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.