Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মৌ হিজড়ার স্বর্ণালংকার ও মালামাল আত্মসাত, দায়ীদের শাস্তির দাবি

সংবাদ সম্মেলন
banglarbhoreBy banglarbhoreDecember 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ভাড়াটিয়া মৌ হিজড়ার রহস্যজনক মৃত্যুর পর তার মরদেহ থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে। রোববার বিকেলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি (গুরুমা) ভাবনা হিজড়া। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পপি হিজড়া। নিহত মৌ হিজড়ার বাড়ি নড়াইল জেলার বাঐসোনা এলাকায়। তিনি দীর্ঘদিন যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত গোলামের স্ত্রী ফতে বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মৌ হিজড়ার মৃত্যুর পর তার দেহ থেকে স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা, ২৩ হাজার টাকার বিকাশ, কম্বল, চাদর, মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় রেলগেট পশ্চিমপাড়ার কয়েকজন। এর মধ্যে রোজিনা, ফতে বেগম, টগর, সাগর, শ্যাম ওরফে সালমাসহ বেশ কয়েকজন। মৌ হিজড়ার দেহ থেকে গহনা খুলে নেয়ার মত ঘৃণ্য কাজ করেছে রোজিনা এবং তার সহযোগীরা। তার মালামাল ফেরত না দিলে আমরা আন্দোলনে নামবো। এছাড়া, ফতে ও টগর গং মৌ হিজড়ার কাছে বিভিন্ন লোকজনের পাওনা টাকা ও মালামালও আত্মসাত করেছে বলে অভিযোগ তোলা হয়। এমনকি তার মৃত্যুর পর কুলখানির জন্য চাঁদা তুলে গরুর মাংস কিনে খেয়েছে অভিযুক্তরা। এ বিষয়ে তৃতীয় লিঙ্গের সদস্যরা যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের কাছে অভিযোগ করেছেন। তারা মৌ হিজড়ার মালামাল ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আন্দোলনের হুমকি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তৃতীয় লিঙ্গের সদস্যরা দীর্ঘদিন ধরে নানা ধরনের শোষণ ও অবিচারের শিকার। মৌ হিজড়ার মৃত্যু ও মালামাল আত্মসাতের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং তারা এই ঘটনার বিচার দাবি করেন। এ ঘটনায় এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। তবে তৃতীয় লিঙ্গের সদস্যরা দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌ হিজড়ার ভাইপো মো. আনিছ, মাহমুদুল হাসান, হিজড়া সম্প্রদায়ের সদস্য লতা, চুমকি, পূজা, শিমলা, পলক, আশা প্রমুখ।

আত্মসাত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.