Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবিতে মতবিনিময় সভায় সিনিয়র সচিব নাসিমুল গনি

banglarbhoreBy banglarbhoreOctober 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

যবিপ্রবি সংবাদদাতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডিন, চেয়ারম্যান ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেছেন, যবিপ্রবির উন্নয়ন ও অগ্রযাত্রায় তিনি সব সময় এ প্রতিষ্ঠানের পাশে থাকবেন।

শনিবার বিকেলে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। তিনি মতবিনিময় সভার শুরুতে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় সিনিয়র সচিব নাসিমুল গনি ও সিনিয়র সাংবাদিক হারুন জামিলের অবদানের কথা তুলে ধরেন এবং যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলামসহ উপস্থিত সকলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। মতবিনিময় সভায় যবিপ্রবির ডিন, চেয়ারম্যানসহ দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

সম্প্রতি যবিপ্রবির র‌্যাঙ্কিংয়ে উন্নয়নের দিকে ইঙ্গিত করে প্রধান অতিথির বক্তব্যে মতবিনিময় সভায় সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, এই প্রত্যন্ত এলাকার একটা বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ১০০০-এর মধ্যে রয়েছে এটি অত্যন্ত গর্বের। এটি আপনাদের ধরে রাখতে হবে এবং সেই অনুযায়ী শিক্ষা ও গবেষণা অব্যাহত রাখতে হবে। অনেকেই আপনারা এ বিশ্ববিদ্যালয়ের আরও ভূমি অধিগ্রহণের কথা বলেছেন, এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় আপনারা সব সময় আমাকে পাশে পাবেন। তাঁকে আমন্ত্রণ জানানোয় তিনি যবিপ্রবি উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক ঢাকা মেইলের হেড অব নিউজ হারুন জামিল বলেন, শিক্ষকদের আমি সব সময় সম্মানের চোখে দেখি। আমার পরিবারের অনেকেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। যে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় পৌঁছেছি, সেই আকাক্সক্ষার অংশীদার হয়ে আমাদের কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ আগত অতিথির ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, গবেষণায় এ বিশ্ববিদ্যালয় অনেক ভালো করছে। যদি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রণোদনামূলক তহবিল গঠন করা যায়, তাহলে তারা আরও গবেষণায় উৎসাহী হবে। একইসঙ্গে তিনি ১৯৫২ থেকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং অসুস্থদের আশু রোগ মুক্তি কামনা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.