Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের পল্লীতে চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজদের তাণ্ডব, গ্রেফতার ১

banglarbhoreBy banglarbhoreMay 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে চাঁদা না দেয়ায় সদর উপজেলার কচুয়া ইউনিয়নের নিমতলী বাজারে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলাম ধাবককে মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম ৬ জন চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে ২৪ মে মামলা করেন। পুলিশ মামলার আসামি রাসেল হোসেনকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে। অন্য আসামিরা হলেন, যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামের আল আমিন, শাখারীগাতী দক্ষিণপাড়ার আব্দুল আলিম, হাটবিলা মার্বেল ফ্যাক্টরির পিছনের রাসেল হোসেন, শাখারীগাতী গ্রামের শহিদুল ইসলাম, একই গ্রামের মেহেদী হাসান ও জিরাট গ্রামের শেখ টুটুলসহ অজ্ঞাতনামা ৮/১০জন।

মামলায় বাদী উল্লেখ করেন, আসামিদের অত্যাচারে তার ইলেক্ট্রনিক্স ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে। বর্তমানে তিনি ওই বাজারে কাচাঁমালের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছেন। আসামিরা রফিকুলকে হুমকি দিয়ে বলে নিমতলী বাজারের সভাপতি পদে এবং ব্যবসা করতে হলে তাদের ২ লাখ টাকা দিতে হবে। রফিকুল তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এরই ধারাবাহিকতায় গত ৫ মে নিজের ব প্রতিষ্ঠানে হিসাব নিকাশ করার সময় আসামিরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে আসামিরা খুন জখমের হুমকি দেয়।

একপর্যায় টুটুল লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম হয়। এ সময় তিনি প্রাণ বাঁচাতে ১০ হাজার টাকা চাঁদা দিলে আসামিরা আগামী ১০ দিনের মধ্যে আরো ২ লাখ টাকা চাঁদা না দিলে আসামিরা রফিকুল ও তার পরিবারকে খুন করবে বলে হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা শুক্রবার রাতে আসামি রাসেলকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.