Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২২, ২০২৬

যশোরের প্রতিটি সেক্টরে উন্নয়নের চাকা সচল করবো : অমিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২২, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরের প্রতিটি সেক্টরে উন্নয়নের চাকা সচল করবো : অমিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর সদর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

পথসভায় বক্তব্যকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে আমার প্রধান দায়িত্ব। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজ মুক্ত যশোর গড়ে তুলবো।

মাদক এবং সন্ত্রাস নির্মূলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে কেবল যশোর না; পুরো বাংলাদেশকে নিরাপত্তা দেবো যেন কেউ বাংলাদেশ নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করতে না পারে।

যশোরের প্রতিটি সেক্টরে উন্নয়নের চাকা সচল করবো : অমিতএ সময় তিনি আরো উল্লেখ করেন, এই যশোরে কোন মাদক সন্ত্রাসীর ঠাঁই হবে না। সে যদি আমার দলেরও হয় তার জায়গা বিএনপিতে হবে না। ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস আমাদের কাছে কোন বিবেচ্য বিষয় না।

বিগত দিন ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের মধ্যে বিভেদ রেখা টানা হয়েছে। আমরা সবাইকে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের মতো যশোরকে নতুনভাবে গড়তে চাই।

আগামীতে কেউ জনগণের প্রতিপক্ষ হয়ে এই যশোরের দাঁড়ানোর সুযোগ পাবে না। কেউ যদি জনগণের প্রতিপক্ষ হয়ে নিজকে দাঁড় করানোর চেষ্টা করে তার জায়গা এই যশোরে কোনদিনই হবে না।

পাশাপাশি তিনি আরো বলেন, বিএনপি যে কয়বার সরকার গঠন করেছে, প্রতিবারেই বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমার পিতা প্রয়াত তরিকুল ইসলাম যেভাবে উন্নয়ন করেছেন; নিরলসভাবে পরিশ্রম করতেন; ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনার পবিত্র দায়িত্ব অর্পণ করলে-যশোরের প্রতিটি সেক্টরে আপনাদের দাবি অনুযায়ী উন্নয়নের চাকা সচল করবো।

তিনি বলেন বিএনপি রাজনৈতিক এবং সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করে।

পরবর্তীতে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সুজলপুর ঋষি পাড়ায় পথসভায় বক্তব্য দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.