Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১৭, ২০২৪

যশোরের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজারসাধারণ শিক্ষার্থীরাদের মনিটরিং

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকালে কৃষি কর্মকর্তা কুতুব উদ্দীনের নেতৃত্বে শহরের বড়বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিংয়ে যান শিক্ষার্থীরা। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

এ সময় কাঁচামাল, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মসলাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করা হয়। ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার আহ্বান জানায় শিক্ষার্থীরা। এ সময় যদি কোনো পণ্যের দাম অযথা বাড়ানো হয়, তবে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা।

বাজারে আসা ক্রেতা সিরাজুল ইসলাম জানান, নানা অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়। তবে শিক্ষার্থীদের তৎপরতায় মূল্য বাড়েনি, বরং বাজারে স্বস্তি ফিরেছে। শিক্ষার্থীরা যদি ঘন ঘন বাজার মনিটরিং করে পণ্যের দাম আরও কমে আসবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, শহরের বড়বাজারে তদারকি করতে এসেছিলাম। দোকানে মূল্যতালিকা টাঙানোর অনুরোধ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ব্যাপারে কৃষি কর্মকর্তা কুতুব উদ্দীন বলেন, বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ করা হয়েছে। শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা তা দেব।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.