Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের শার্শায় সাংবাদিকের উপর হামলা, আহত ২

banglarbhoreBy banglarbhoreApril 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল থেকে রাজু আহমেদ

সংবাদ প্রকাশের জেরে যশোরের শার্শার সাংবাদিক ইকরামুল ইসলামের (২৮) উপর হামলা চালিয়েছে চিহিৃত মাদক ও অস্ত্র ব্যবসায়ী আরিকুল ইসলাম। এ সময় নিজ ভাইকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার মেঝ ভাই কমিরুজ্জামান কবির (৩৫)। আহত সাংবাদিক ইকরামুল ইসলাম ও তার ভাই কমিরুজ্জামান কবিরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ইকরামুল ইসলাম দৈনিক বাংলাদেশ সমাচার ও স্থানীয় দৈনিক প্রজন্ম একাত্তর পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি।
সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যামিক বিদ্যালয়ের গেটের সামনে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই ইকরামুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মামলা করলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
হামলার শিকার সাংবাদিক ইকরামুল ইসলাম বলেন, ঘটনার সময় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিদ্যালয়ের সামনে অবস্থান করছিলেন তিনি। এমন সময় হঠাৎ করে শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের চিহিৃত ও একাধিক মামলার আসামি মাদক ও অস্ত্র ব্যবসায়ী আরিকুল ইসলাম পূর্ব শক্রতার জেরে আমাকে গালিগালাজ করতে থাকে। এ সময় তাকে গালিগালাজ করতে নিষেধ করলে সে আমার উপর চড়াও হয়ে এলোপাতাড়ি চড়, কিল, ঘুষি মেরে জখম করে। খবর পেয়ে আমার মেঝ ভাই আমাকে উদ্ধার করতে আসলে তাকেও এলোপাতাড়ি মারতে থাকে। ঘটনা দেখে পথচারী ও স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারী আরিকুল।

হামলাকারী আরিকুল শার্শার চটকাপোতা গ্রামের বাসিন্দা এবং পুলিশের তালিকাভুক্ত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। ক্ষমতাসীন দলের পরিচয়ের আড়ালে আরিকুল ইসলাম মাদক ও অস্ত্রসহ আটক হওয়া নিয়ে ইতোপূর্বে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ হয়। এসব সংবাদ ফেসবুক আইডিতেও ছড়িয়ে পড়ে। এতে তার উপর ক্ষিপ্ত ছিলো মাদক ব্যবসায়ী আরিকুল ইসলাম।

সর্বশেষ গত ২১ মার্চ রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আরিকুল ইসলামকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ আটক করে জেলহাজতে পাঠায়। এরপর জেল থেকে বেরিয়ে আসার পরেই শুরু হয় তার সন্ত্রাসী কর্মকান্ড। এর আগেও সংবাদ প্রকাশের জেরে তাকে কয়েকবার মারধরসহ প্রাণনাশের হুমকি দিয়েছিলো আরিকুল।

আরিকুলের বিরুদ্ধে শার্শা ও সাতক্ষীরা থানায় একাধিক অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর পাশাপাশি এক ব্যক্তির স্ত্রীকে সন্তানসহ উঠিয়ে নিয়ে বিয়ে করা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলা নং-১৬। সন্ত্রাসী আরিকুলকে আটকের জন্য শার্শা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) চেষ্টা চালাচ্ছে।

এদিকে সন্ত্রাসী কর্তৃক সাংবাদিককে আহত করার ঘটনায় স্থানীয় সাংবাদিকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত সন্ত্রাসীকে আটক করতে ব্যর্থ হলে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নিয়েছেন শার্শার সাংবাদিক সমাজ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.