Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮
  • যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )
  • গৃহবধূকে যৌন নিপীড়নে থানায় মামলা বিএনপি নেতার মীমাংসা!
  • রাজনৈতিক সহিংসতায় খুলনা বিভাগে ১১খুন, নিহত বেশির ভাগই বিএনপির
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
  • মণিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত, থানায় অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৮, ২০২৪

যশোরের শার্শা সীমান্ত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে বাংলাদেশি দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ এবং বিজিবি। পুলিশ লাশ দুইটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এদের একজন বনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের সাবু হোসেন (২৮) এবং অপরজন কাগজপুকুর গ্রামের দক্ষিণ পাড়ার জাহাঙ্গীর কবির (৩৩)।

স্থানীয়রা জানান, নিহতরা পেশায় চোরাকারবারি। ভারত থেকে চোরাচালানী পণ্য এনে বাংলাদেশে সরবরাহ করে। বুধবার রাতে চোরাচালানী পণ্য আনতে গিয়ে ভারতীয় বিএসএফ’র হাতে আটক হয় এবং বিএসএফ’র নির্যাতনের মারা যায়। পরে রাতে যেকোন সময় বিএসএফ সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, খবর পেয়ে শার্শার পাঁচভুলোট এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এদেরকে পিটিয়ে এবং নির্যাতন করে মারা হয়েছে। লাশের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শার্শার পাঁচভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে দুটি লাশ পাওয়া গেছে। তাদের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শার্শা থানা ও পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮

যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )

গৃহবধূকে যৌন নিপীড়নে থানায় মামলা বিএনপি নেতার মীমাংসা!

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.