Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২২, ২০২৪

যশোরের ৩৫ মামলার আসামি জাফর হেরোইনসহ আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও ৩৫ মামলার আসামি জাফরকে হেরোইনসহ আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার মধ্যরাতে শংকরপুর আশ্রম রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা দুই সহযোগি পালিয়ে যায়। এ ঘটনায় তিনজনকে আসামি করে কোতোয়ালি থানার এসআই অমিত কুমার দাস বাদী হয়ে মামলা করেছেন। জাফর শংকরপুর আশ্রম রোড এলাকার বাসিন্দা। অপর পলাতক আসামিরা হলেন, শংকরপুর মহিলা মাদ্রাসা এলাকার আসিফ ও হাজারীগেটের তানভীর।

পুলিশ জানায়, তাদের কাছে খবর আসে রোববার রাতে ওই এলাকায় একদল যুবক হেরোইন নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষণিক পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা গেলেও পুলিশের হাতে আটক হয় চিহ্নিত সন্ত্রাসী জাফর। পরবর্তিতে তার দেহ তল্লাসি করে প্যান্টের পকেট থেকে পলেথিনে মুড়ানো অবস্থায় ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার দাম দেড় লাখ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রঞ্জন কুমার মালো বলেন, সোমবার জাফরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অন্যদিকে, পলাতক আসামিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.