Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৫, ২০২৪

যশোরে আন্তঃজেলা ডাকাত দলে ৪ সদস্য আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন খুলনা জেলার রুপসা উপজেলার তালিমপুর গ্রামের বর্তমানে নৈহাটি দারোগাভিটা গ্রামের আব্দুল হালিম (৩৫), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের শিমুল শেখ ওরফে হৃদয় (২২), খুলনা জেলার তেরখাদা উপজেলার মিলন হালদার ওরফে হৃদয় (২৬) ও খুলনা জেলার রুপসা উপজেলার চররুপসা গ্রামের বর্তমানে জয়পুর ইলাহিপুর গ্রামের আবুল কালাম শেখ (৪০)। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ টি গাভি গরু, ১ টি পিকআপ গাড়ি, ২ জোড়া স্বর্নের কানের দুল, ১ টি এলইডি টিভি ও ১ টি পানির পাম্প।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, তথ্য প্রযুক্তি মাধ্যমে আসামিদের সনাক্ত করে এস আই শামিম হোসেনের নেতৃত্বে বাগেরহাট ও খুলনা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়। অভিযানে আরো অংশ নেয় এস আই শফি আহমেদ রিয়েল, এ এস আই রঞ্জন কুমার বসু, কনসটেবল আব্দুল বাতেন, নাজমুল খান, মিটুল, সামছুজ্জোহা, ইসমাইলসহ চৌকস টিম।
ঘটনার বিবরণে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামিম হোসেন জানান, ২৭ এপ্রিল গভীর রাতে মনিরামপুর উপজেলার বাগডোব গ্রামে আতিয়ার রহমানের বাড়িতে অজ্ঞাত ৩ ডাকাত ঘরে ঢুকে পিছন থেকে আতিয়ারকে জাপটে ধরে। আতিয়ারের চিৎকার ডাকাতরা তার মুখ চেপে ধরে ও মারপিট করে। ধস্তাধস্তির শব্দ শুনে আতিয়ারের স্ত্রী ঘুম থেকে জেগে যায়। এ সময় ডাকাতরা আতিয়ার ও তার স্ত্রীকে বেধে ফেলে। ডাকাতরা আতিয়ারের বসতঘরের আলমারি থেকে বিভিন্ন স্বর্ণালংকার, দুইটি বিদেশি টর্চলাইট, একটি বাটন মোবাইল, একটি ভিভো মোবাইল, নগদ টাকা, একটিটি এলইডি টিভি বসতঘরে থাকা ব্যবহার্য মালামাল নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় আতিয়ারের গোয়াল ঘর থেকে ০১টি কালো-সাদা রংয়ের জার্সি গাভী ও ০১টি লাল সিন্দি গাভী, ০১টি বৈদ্যুতিক পানির মোটর লুন্ঠন করে নিয়ে যায়। এই ঘটনায় আতিয়ার রহমান (৬৩) মনিরামপুর থানায় মামলা করেন। মামলা নম্বর-৩। তারিখ ০২.৫.২০২৪ ইং। ধারা-৩৯২ পেনাল কোড রুজু হয়। লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য মামলাটির তদন্তভার অর্পন করা হয়। এরই ধারাবাহিকতায় ডিবি অভিযান চালিয়ে আসামিদের আটকসহ মালামাল উদ্ধার করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.