Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
  • যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
  • মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বেতন বৃদ্ধির দাবিতে ডাক্তারদের কর্মবিরতি

banglarbhoreBy banglarbhoreMarch 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বকেয়া ভাতা পরিশোধ এবং ভাতা বৃদ্ধির দাবিতে ইন্টার্ণ এবং পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা কর্মবিরতি পালন করেছে। আজ (রোববার) দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে এই কর্মবিরতি পালন করা হয়।

এসময় তারা তাদের বিভিন্ন দাবি উত্থাপন করেন। তাদের প্রথম দাবি পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের মাসিক ভাতা ৫০ হাজার ও ইন্টার্ণ ডাক্তারদের মাসিক ভাতা ৩০ হাজার করতে হবে। দ্বিতীয় দাবি এফসিপিএস, আবাসিক, অনাবাসিক ডাক্তারদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। এছাড়া কর্মবিরতিতে তারা চিকিৎসকদের সুরক্ষা আইন সংসদে পাশ ও বাস্তবায়নের জোর দাবি জানান।

কর্মবিরতি শেষে এক সংবাদ সম্মেলনে কঠোর হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, দাবি পূরণ না হলে আগামীকাল (সোমবার) দুপুর ২টার মধ্যে ইন্টার্ণ ডাক্তার এবং পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা হাসপাতাল ছাড়তে বাধ্য হবে।

একই সাথে দাবি পূরণে বৃহত্তর অন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানান। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যশোর পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্টরস এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সরদার রাব্বি হাসান, সাধারণ সম্পাদক ডা. বিশ্বজিৎ সরকার, সিরাজুম মুনিরা রহিম প্রমুখ।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

    September 5, 2026

    যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!

    September 5, 2026

    মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.