Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ
  • জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না
  • যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • যশোরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
  • মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা
  • ১৭ বছরের কালো অধ্যায় কাটিয়ে ওঠায় বড় চ্যালেঞ্জ :  অ্যাটর্নি জেনারেল কাজল
  • ডুমুরিয়ায় সংযোগ সড়কের জটিলতায় প্রায় ২০০ কোটি টাকার চার ব্রিজ
  • চৌগাছা মডেল মসজিদের স্থান পরিবর্তন দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreOctober 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র-জনতার গণ বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক জাতীয় নির্বাচন পদ্ধতি চালু ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলা হয়।


ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর সদর উপজেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মুহা. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং পৌর শাখার সম্পাদক শহীদুল ইসলাম গাজী ও সদর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি আল আমিনের পরিচালনায় গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম। প্রধান আলোচক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা শোয়াইব হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আব্দুল হালিম, সহ সভাপতি হযরত মাওলানা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার, জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলার শাখার সভাপতি ইদ্রিস আলী, জেলা শ্রমিক আন্দোলনের সম্পাদক প্রভাষক বাবলুজ্জামান, জেলা যুব আন্দোলনের সভাপতি মো. কামরুজ্জামান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুফতি ইমরান হুসাইন প্রমুখ।

গণসমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম বলেন, গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যার বিচার করতে হবে এবং বিগত ১৬ বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম, অপহরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। তদন্ত সাপেক্ষে আহত ও নিহত পরিবারকে ক্ষতি পূরণ দিতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সকল দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। সমতা ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প কোন শাসন ব্যবস্থা নেই। ইসলামি শাসন ব্যবস্থা ব্যতিত বিশ্ব মানবতার মুক্তি সম্ভব না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ

August 1, 2026

জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না

August 1, 2026

যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের

August 1, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.