Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি
  • যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১ (ভিডিও সহ)
  • অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার
  • যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে আগুন, রোগীরা আতঙ্কিত
  • ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আহাজারি    
  • বাঘারপাড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন  
  • শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা
  • নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠানে যশোরে সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২২, ২০২৬

যশোরে ইসলামী চক্ষু হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২২, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ইসলামী চক্ষু হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের পালবাড়ি মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইসলামী চক্ষু হাসপাতাল। বৃহস্পতিবার সকালে দোয়া মাহফিলের মধ্য দিয়ে হাসপাতালটির কার্যক্রম উদ্বোধন করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মাত্র ৮০ টাকা টিকিট মূল্যে এখানে রোগীরা অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন দুই শিফটে চিকিৎসা সেবা দেয়া হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগী দেখবেন চিকিৎসকরা।

ইসলামী চক্ষু হাসপাতালে বর্তমানে ৭টি বেড রয়েছে। জরুরি প্রয়োজনে একসাথে ৭ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী চক্ষু হাসপাতালের চিফ কনসালটেন্ট ও চক্ষু বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলাম, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মতিন সরোয়ার, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি, হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত চিকিৎসক ও হাসপাতালের পরিচালকবৃন্দ বলেন, যশোরে ইতোমধ্যে একাধিক চক্ষু হাসপাতাল থাকলেও স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা দেয়ার ক্ষেত্রে ইসলামী চক্ষু হাসপাতাল ব্যতিক্রম ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, আমরা শুধু ব্যবসার উদ্দেশ্যে এই হাসপাতাল চালু করিনি। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যেন সহজে ও সাশ্রয়ী মূল্যে উন্নত চক্ষু চিকিৎসা সেবা পায় এটাই আমাদের মূল লক্ষ্য।

হাসপাতালটির মাধ্যমে যশোর অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি

যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১ (ভিডিও সহ)

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.