আজ (বৃহস্পতিবার) বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফয়েজ গাজীর সঞ্চালনায় সংগঠনের জেলা সম্মেলন ’২৪ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে মুহাম্মাদ ইমরান হুসাইনকে সভাপতি, মুহাম্মাদ ফয়েজ গাজী সহ-সভাপতি ও
মুহাম্মাদ আজিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর
প্রধান মেহমান ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা সভাপতি আব্দুল হালিম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম গাজী।
উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইমরান হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান, দাওয়াহ সম্পাদক আলাউদ্দিন মাহমুদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমান প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন