Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন
  • যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল
  • শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক
  • কেশবপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি মোক্তার আলী, টেকসই সমাধানের আশ্বাস
  • বেনাপোল বন্দরের শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় প্রসাধনী ও শাড়ি
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৯, ২০২৪

যশোরে উপ-নির্বাচন উপশহরে মনি ও দেয়াড়ায় রব্বানী মেম্বর নির্বাচিত : উপশহরে ফল ঘোষণার পর বোমাবাজি

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর (সাধারণ ওয়ার্ড ৪, ৫ ও ৬ নিয়ে গঠিত) উপনির্বাচন সম্পন্ন হয়েছে। একই সাথে দেয়াড়া ইউনিয়নের ৫ নম্বর সাধারণ ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

উপশহর ইউনিয়নের ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে ৫৪৫ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন কলম মার্কা শাহানারা পারভীন মনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হেলিকপ্টার মার্কার নাছিমা বেগম ৪৩৪ ভোট ও মাইক মার্কার রিনা পেয়েছেন ৩৪৩ ভোট। এই ওয়ার্ডে ৪ হাজার ৭৭২ ভোটারের মধ্যে এক হাজার ৩৪৪ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয় ২২ ভোট।

এদিকে, ভোটের ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থী নাছিমা বেগমের বাড়ি ও তার প্রধান নির্বাচনী এজেন্ট শফি মোল্লার বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।

শফি মোল্লা বলেন, ভোটের ফলাফল ঘোষণার পর পরাজিত অপর প্রার্থী রিনা আক্তারের কর্মী ও সমর্থকরা দুটি বোমা হামলা করেছে। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

অপরদিকে, দেয়াড়ার সাধারণ ৫ নম্বর ওয়ার্ডে ৩ হাজার ৩৪৭ ভোটারের মধ্যে ২ হাজার ১৮৫ ভোটার নিজেরেদ ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয় ২২ ভোট। বৈধ ভোট ২ হাজার ১৬৩। এ ওয়ার্ডে মোরগ মার্কার গোলাম রব্বানী ৮০২ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল মার্কার আব্দুল গফ্ফার লালু ৭৭৩ ভোট ও তালা মার্কার লিটন ৫৮৮ ভোট পেয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল

শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.