Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে উৎসবমুখর পরিবেশে স্বরসতী পূজা উদযাপিত

banglarbhoreBy banglarbhoreFebruary 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সোমবার বর্ণাঢ্য আয়োজনে বিদ্যার দেবী স্বরসতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও বিভিন্ন মহল্লায় সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন করেন। সকাল থেকেই পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ঢল নামে। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ রঙিন পোশাকে পূজায় অংশ নেন।
শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বরসতী পূজা ঘিরে আয়োজন ছিল চোখে পড়ার মতো। সরকারি এমএম কলেজে পূজার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিরীনা আক্তার। পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মদন কুমার সাহাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সরকারি সিটি কলেজে পূজায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আব্দুল হামিদ।
সরকারি মহিলা কলেজে আয়োজিত পূজায় অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক, উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দীনসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল, যশোর মেডিকেল কলেজ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধুমধামের সঙ্গে পূজা উদযাপিত হয়।
পূজা উদযাপন পরিষদ যশোরের নেতৃবৃন্দ শহরের গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ পরিদর্শন করেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সহ-সভাপতি প্রশান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক তপন ঘোষসহ অন্যান্য নেতারা বড়বাজার কালী মন্দির, বেজপাড়া পূজা মন্দির, সরকারি এমএম কলেজ ও মহিলা কলেজ পরিদর্শন করেন।
স্বরসতী পূজা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। প্রতিটি মণ্ডপে দেবী বন্দনার পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণী অর্চনা ও প্রসাদ বিতরণ। দিনব্যাপি এই আয়োজন শহরের ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

স্বরসতী পূজা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.