Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
  • যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
  • মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন অর্থ সহায়তা প্রদান

banglarbhoreBy banglarbhoreMarch 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ শেষে মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রিপন অটোস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত সামাজিক সংগঠন আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের পক্ষ থেকে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচে উত্তীর্ণ ১১ জনের মাঝে এ সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এছাড়া উত্তীর্ণ বাকি চারজনের সেলাই মেশিন থাকায় তাদের সমপরিমাণ টাকা দেয়া হয়েছে। তাছাড়া প্রত্যেককে কাপড় কেনার জন্য আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে যশোর শহরের নলডাঙ্গা রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, আরএন রোড ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কাদের। উপস্থিত ছিলেন, রিপন অটোস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন, আরএন রোড ক্রীড়া চক্রের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, মনিরুল হুদা খান মনি প্রমুখ।

অনুষ্ঠানে রিপন অটোস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপু বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে আমাদের এ কর্মসূচি। এটি আমাদের তৃতীয় ব্যাচ। এর আগে দুই ব্যাচে ৩০ জনকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এছাড়া আমরা বিভিন্ন সময় ৫০০ শিশু-নারীকে কোরআন শিক্ষা প্রদান করেছি।

সেলাই মেশিন পাওয়া ইভা আক্তার বলেন, অনেক দিনের স্বপ্ন ছিল দর্জি প্রশিক্ষণ নিয়ে সেলাইয়ের কাজ করে পরিবারের পাশে দাঁড়াবো। কিন্তু পরিবারের আর্থিক সমস্যার কারণে পারছিলাম না। আজ সেই সুযোগ হয়েছে। বিনামূল্য দর্জি প্রশিক্ষণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা পেয়েছি। এখন আমি নিজে স্বাবলম্বী হব। সাথে পরিবারের পাশে দাঁড়াতে পারবো।

তারিন বলেন, আমার নিজের কোন মেশিন নাই। মেশিন দেয়ার জন্য এ প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

    September 5, 2026

    যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!

    September 5, 2026

    মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.