Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
  • ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
  • নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৩, ২০২৪

যশোরে কলেজ শিক্ষার্থী অপহরণের অভিযোগে মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে সানিয়া খাতুন (১৭) নামে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই কলেজ ছাত্রীর মা যশোর সদর থানার কৃষ্ণবাটি মোল্লাপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম শনিবার রাতে মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে, সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের মান্না খান, পুলেরহাটের জিয়াউর রহমান, তফসীডাঙ্গা গ্রামের কামরুল ইসলাম, কামরুল ইসলামের স্ত্রী রহিমা, কামরুল ইসলামের ছেলে মুন্নাসহ অজ্ঞাতনামা ৩/৪ জন।

মামলায় বাদী উল্লেখ করেন, তার নাবালিকা মেয়ে সানিয়া খাতুন নতুনহাট পাবলিক কলেজে এইচএসসি প্রথম বর্ষে লেখাপড়া করে। মান্না খান তার সহযোগিদের সহায়তায় বাদীর মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলাতে থাকে। বাদীর মেয়ে আসামির কথায় রাজি না হওয়ায় মেয়েকে জোর করে অপহরণ করে ক্ষতি করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকে।

২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টায় বাদীর মেয়ে বাড়ি থেকে গলায় সোনার চেইন, কানের দুল ও একটি আংটি পরে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। পরে ওই শিক্ষার্থী বাড়িতে আর ফিরে আসেনি। বাদীর পরিবার খোঁজাখুজির পর জানতে পারেন মান্না খান তার সহযোগী আসামিদের সহায়তায় কলেজের সামনে থেকে অসৎ উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায়।

বাদী ও তার পরিবারের লোকজন মেয়েকে বিভিন্ন আত্মীয় বাড়ি ও তার বন্ধু বান্ধবীর বাড়িতে খোজ কবর করে মেয়ের কোন সন্ধান করতে পারেনি। মান্না খানের পিতা মাতাকে মেয়েকে ফেরত দিতে বললে মেয়েকে ফেরত দিবে বলে আশ্বাস দেয়া সত্বেও মেয়েকে ফেরত না দিয়ে তালবাহনা করে। আসামিরা যে কোন সময়ে বাদীর মেয়েকে বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশংকা প্রকাশ করেছে। ফলে কোন উপায়ন্তর না পেয়ে কোতয়ালি থানায় মামলা করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অপহৃতা কলেজ শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস

ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.