Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কানাডা প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ আ’লীগ নেতার বিরুদ্ধে

banglarbhoreBy banglarbhoreMay 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে কানাডা প্রবাসীর ৩৫ শতক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আজ সকাল ১১টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রবাসী এ বি জাকারিয়া মোহাম্মদ। তিনি দাবি করেন দখল চেষ্টাকারীরা ইতিমধ্যে তার ২০ কোটি টাকা মূল্যের জমির প্রাচীর ভেঙ্গে বালি ফেলেছে। এখন তারা বাড়ি উচ্ছেদসহ হত্যার হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে এ বি জাকারিয়া আরো জানান, তারা বাবা ১৯৬৪ সালে মৃত আব্দুল জব্বার গাজী থেকে ৩৫ শতক জমি (২৫৯ দাগে) ক্রয় করেন। সেই থেকে ওই জমির খাজনা, নামপত্তনসহ সব রেকর্ড তাদের নামে। ওই জমিতে সোনালি ব্যাংক থেকে ঋণ নিয়ে একতলা বাড়ী নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে তিনি কানাডায় ও পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করছেন। যে কারণ বাড়িটি ভাড়া দেয়া। সেখানে একটি প্রি-ক্যাডেট স্কুল পরিচালিত হয়। ২০২২ সালের শেষের দিকে জনৈক বখতিয়ার ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম ভূয়া দলিল তৈরি করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে একতরফা রায় নেয়।

বিষয়টি জানার পর হাইকোর্টে রায়ের বিরুদ্ধে রীট পিটিশন করলে রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি হয়। একইসাথে স্পেশাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালকে পুনরায় দেখার জন্য আদেশ দেয়। এ অবস্থায় বখতিয়ার ও শাহারুল গং জোর করে বাড়ীর সীমানা ভেঙ্গে মাটি ভরাট ফেলে । এ ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, বখতিয়ার ও শাহরুলের সাথে স্থানীয় আব্দার হোসেন, শেখ শামছুর রহমান, আবু মুসা মধু ও জাহিদুল ইসলাম ডালিম এ দখল চেষ্টার সাথে জড়িত। এখন তারা একতলা বাড়িটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ অবস্থায় নিরাপত্তার পাশাপাশি জমির দখল অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে এবি জাকারিয়া মোহাম্মদের সাথে তার ছোটভাই গণমাধ্যমকর্মী শিবলী নোমান উপস্থিত ছিলেন।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.