Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৮, ২০২৫

যশোরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় প্রদর্শিত প্রযুক্তির মাধ্যমে কৃষকরা উপকৃত হবে। উৎপাদনশীলতা বাড়বে তেমনি টেকসই কৃষি বিষয়ক কার্যক্রম নিশ্চিত হবে। তিনি আরও  বলেন, প্রযুক্তি ব্যবহার করে কৃষি ব্যবস্থাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়  প্রস্তুত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদর  উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবির। বক্তব্য রাখেন, যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলার আমীর অধ্যাপক আশরাফ আলী, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান, নাগরিক কমিটির সংগঠক এনামুল কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদর উপজেলার আহবায়ক হাসিন রেজওয়ান রুহিত  প্রমূখ।

আলোচনা সভা শেষে মেলার উদ্বোধন ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

এসময় প্রধান অতিথিসহ  অন্যান্য অতিথিরা উপজেলা প্রাঙ্গণে  স্থাপিত  মেলার স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-  কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.