Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে গাছে ঝুঁলিয়ে নির্যাতনে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ

banglarbhoreBy banglarbhoreDecember 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদরের ডাকাতিয়া গ্রামে আইনশঙ্খলা সদস্যদের নির্যাতনে আতিক হাসান সরদার (৩৯) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির আঙিনায় লিচুগাছে বেঁধে মারপিটের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়। সেখানে ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যায় মরদেহ আনা হয় বাড়িতে। তবে নির্যাতনের বিষয়টি স্বীকার না করলেও ঘটনাটি তদন্ত করা হবে বলে জানিয়েছেন যশোর সেনা ক্যাম্পের কর্মকর্তারা।

নিহত আতিক হাসান যুবদলের সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে বিরুদ্ধে বেশ কয়েক বছর আগে একটি মাদক মামলাও হয়।

হাসানের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে ছাগলের জন্য কাঁঠালের পাতা কিনতে একটি টিভিএস মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে বের হন হাসান। এরপর থেকে তার খোঁজ ছিল না। সন্ধ্যার পর সাদাপোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইক্রোবাসে করে হাসানকে বাড়িতে নিয়ে আসে। এর পরপরই আসে বিশেষবাহিনীর দু’টি গাড়ি।

হাসানের বাবা আব্দুর রাজ্জাক সরদার বলেন, ওরা পৌঁছানোর সাথে সাথে এলাকার বিদ্যুৎ চলে যায়। ৪/৫জন আমার ছেলেকে আমারই উঠোনের লিচু গাছে ঝুলায়। অন্যরা আমাদের দূরে সরিয়ে দেয়। তারপর শুরু করে মারধর। কাঠ দিয়ে পেটাতে থাকে। ছেলের আর্তনাদ সহ্য করতে না পেরে ওর মা মনোয়ারা বেগম ছুটে যায় ছেলের কাছে। তাকেও মেরে দূরে সরিয়ে দেয়া হয়, বৌমা স্বামীকে বাঁচাতে যেয়ে মার খেয়ে ফিরে আসে। বড় পোতাকেও মেরে ঠেলে ফেলে দিয়েছে। দীর্ঘক্ষণ মারপিটের পর হাসানকে নিয়ে যায় নুরপুরের কাসেমের মোড়ে। সেখানেও নাকি মেরেছে। পরে আবার বাড়িতে এনে পেটায়। প্রায় মরা অবস্থায় বৌমার সামনে ছেলেকে ফেলে রেখে যায়।

হাসানের স্ত্রী শাস্তা বেগম অভিযোগ করেন, ওরা যখন গরু পিটানোর মত পিটাচ্ছিল তখন আমি ও বড়ছেলে গিয়ে জড়ায়ে ধরেছিলাম। ওরা আমাদেরকেও মেরেছে। রাত সাড়ে ৮টার দিকে আমাকে ডেকে প্রায় মরা অবস্থায় হাসানকে ফেলে রেখে যাওয়ার সময় আমাকে দিয়ে জোরকরে বলায় ‘আমার স্বামীকে সুস্থ অবস্থায় বুঝে পেয়েছি মর্মে ভিডিও করে নেয়।’ ওরা আমাকেও বলে ‘মাদক উদ্ধার না হলে তোকেও পেটাবো, ছেলেদেরও পেটাবো।’

হাসানের মা মনোয়ারা বেগম শোকে কথা বলার শক্তি হারিয়েছেন। তার হাতেও আঘাতের চিহ্ন। নিহতের চাচাতো ভাই তারেক ও মুকুল জানান, গাড়িগুলো চলে গেলে হাসানকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাই। সেখানে দুই ঘণ্টা চিকিৎসা দেয়ার পর ডাক্তাররা ঢাকা অথবা খুলনা নিয়ে যেতে বলে। আমরা দেরি না করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। রাত ৪টার দিকে মারা যান হাসান।

বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতন্ত শেষে সন্ধ্যায় হাসানের লাশ ডাকাতিয়া গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে বাদ এশা জানাজা হয়। জানাজায় কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন ও নিহতের পিতা আব্দুর রাজ্জাক সরদার বক্তব্য রাখেন। সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, হাসান দিনমজুরের কাজ করতো। এলাকাবাসীর কাছে শান্ত ভদ্র ছেলে হিসেবে পরিচিত। এটা নির্মম হত্যাকাণ্ড।

জানাজায় অংশ নেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সমম্পাদক আব্দুর রাজ্জাক, সদর যুব দলের যুগ্ম আহবায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদসহ স্থানীয় বাসিন্দারা। শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘এখনো পর্যস্ত কোন মামলা বা অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.