Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে গৃহবধূ হত্যা : স্বামীর সর্বোচ্চ শাস্তি দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
  • চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত
  • এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার
  • এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক
  • অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার
  • যশোরে মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১১, ২০২৬

যশোরে গৃহবধূ হত্যা : স্বামীর সর্বোচ্চ শাস্তি দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১১, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে গৃহবধূ হত্যা : স্বামীর সর্বোচ্চ শাস্তি দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

পারিবারিক কলহের জেরে গৃহবধূ ছামিনা আক্তার ওরফে সাম্মি হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সুজনের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোর আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার দুপুরে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন হাসপাতালে চিকিৎসা শেষে অভিযুক্ত সুজনকে আদালতে হাজির করা হলে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা ‘খুনি সুজনের ফাঁসি চাই’, ‘ছামিনা হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার একটি অংশ অভিযুক্তকে লক্ষ্য করে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে নিহত ছামিনা আক্তারের বাবা-মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাদের মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় নিষ্পত্তির আহ্বান জানান।

মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দারা বলেন, একজন নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে অপরাধপ্রবণতা বৃদ্ধি পাবে। তাই অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

উল্লেখ্য, ছামিনা আক্তার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত স্বামী সুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত

এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার

এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.