Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তথ্য চাইতে গিয়ে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ
  • দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ
  • জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না
  • যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • যশোরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
  • মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা
  • ১৭ বছরের কালো অধ্যায় কাটিয়ে ওঠায় বড় চ্যালেঞ্জ :  অ্যাটর্নি জেনারেল কাজল
  • ডুমুরিয়ায় সংযোগ সড়কের জটিলতায় প্রায় ২০০ কোটি টাকার চার ব্রিজ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে গ্রাহকের ২৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসেস লিমিটেড
banglarbhoreBy banglarbhoreOctober 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে কুরিয়ার সার্ভিসে মালামাল পাঠানোর নামে ২৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসেস লিমিটেড রেলরোড শাখার বিরুদ্ধে।

দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ব্যবসায়ীরা তাদের পাওনা টাকা দাবি করে আসলেও না পেয়ে শনিবার দুপুরে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা শাখাটি তালাবদ্ধ করে দেন। একই সাথে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যশোর শহরের রেলরোডস্থ এলাকায় কুরিয়ার সার্ভিসের ব্যবসা করে আসছেন রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসেস লিমিটেড। বিভিন্ন পার্সেল কাজের ধারাবাহিকতায় কন্ডিশন ডেলিভারিতেও যশোরের বিভিন্ন ব্যবসায়ী এই শাখা থেকে ব্যবসায়ীরা তাদের মালামাল বিক্রি করতেন।

কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যবসায়ীর কন্ডিশন ডেলিভারির পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিলেও ভোক্তার কাছ থেকে নেয়া পণ্যের টাকা ফেরত দেয়নি কুরিয়ার সার্ভিসটি।

বিভিন্ন সময়ে ভুক্তভোগী ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানে এসে তাদের টাকা চাইলেও নানা তালবাহানা করে। প্রায় ৮ জন ব্যবসায়ীর ২৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে।

যশোর চাঁচড়ার নোমান ট্রাক্টরের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন মিলন বলেন, ‘কুরিয়ার সার্ভিসটির সঙ্গে প্রায় ১০-১৫ বছর ব্যবসা পরিচালনা করছি। কন্ডিশন ডেলিভারির মাধ্যমে তারা বিভিন্ন সময়ে মাল নেয়। বছর খানেক আগে কুমিল্লা থেকে একজন কন্ডিশন ডেলিভারির মাধ্যমে আমার কাছ থেকে ৭০ হাজার টাকা মাল নিয়েছে। কুমিল্লার ওই ব্যক্তি ৭০ হাজার টাকা দিয়ে কুরিয়ার কাছ থেকে মাল নিয়ে গেলেও; এখন কুরিয়ার সার্ভিস আমাদের টাকা দিচ্ছে না।

বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির কাছে আমাদের টাকা নিতে আসলেও তারা নানা তালবাহানা করে। না পেরে আজ আমরা প্রতিষ্ঠানটি তালা মেরে দিয়েছি। এই রকম প্রতারণা শুধু আমার সাথে নয় শহরের ৮-১০জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছে।

কুরিয়ার সার্ভিসটির জেলরোড শাখার ম্যানেজার সেলিম হোসেন দাবি করেন, ‘সম্প্রতি তাদের ব্যবসা বড় লোকসানে পড়েছে।

তাদের টাকা ফেরত দিতে পারেনি। ঢাকা অফিসের সঙ্গে কথা বলেছি। দ্রুতই বিষয়টি সমাধান হয়ে যাবে। কুরিয়ার সার্ভিসটির ঢাকা রোডস্থ প্রধান শাখার নাহিদ আলম রিজভী বলেন, কিছু ব্যবসায়ীরা কুরিয়ার সার্ভিসের কাছে টাকা পাবে।

দীর্ঘদিন ধরে টাকা না পেয়ে আজ অফিস তালা মেরে দিয়েছে। আমরা দুপক্ষের সাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, কোন পক্ষই আমার কাছে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আত্মসাতের অভিযোগ যশোরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তথ্য চাইতে গিয়ে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ

August 3, 2026

দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ

August 1, 2026

জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না

August 1, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.