Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চোর সন্দেহে মাছ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মামলা, আটক ৪

banglarbhoreBy banglarbhoreSeptember 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগরে চোর সন্দেহে নসিব তালুকদার (৫১) নামের এক বৃদ্ধ মাছ ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিহতের স্ত্রী তানিয়া বেগম ওরফে পারভীন বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। নিহত নসিব তালুকদার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামের হামিদ তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও ছেলে বাপ্পি তালুকদারকে নিয়ে বসবাস করতেন।

আটক ৪ জন হলেন, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা গ্রামের মৃত কৃষ্ণপদ বিশ্বাসের ৩ ছেলে গোবিন্দ বিশ্বাস, প্রদীপ বিশ্বাস ও তারাপদ বিশ্বাস। এছাড়া একই গ্রামের মৃত কমলেশ দত্তের ছেলে উত্তম দত্ত।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম রবিউল ইসলাম বলেন, ‘মাছ ব্যবসায়ী নসিব তালুকদার হত্যার ঘটনায় শুক্রবার তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে শনিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও অন্যান্য আসামি আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নসিব তালুকদার পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চা পানের উদ্দেশ্য শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর বাজারে যান। পরদিন সকালে নিহতের স্ত্রী লোক মারফত জানতে পারেন তার স্বামীর মরদেহ পার্শবর্তী সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পড়ে রয়েছে। কে বা কারা তার স্বামীকে মৎস্যঘেরের মাছ চুরির অপবাদে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে নলামারা গ্রামের মৃত কৃষ্ণপদ বিশ্বাসের মৎস্যঘেরে মাছ চুরির সময় স্থানীয় মাছ শিকারিরা নসিব তালুকদারকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। সকালে নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.