Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
  • যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
  • এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
  • সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে : গোলাম রসুল
  • যবিপ্রবিএবং উলসী সৃজনী সংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদক জয়ীদের জমকালো সংবর্ধনা
  • শিক্ষার মান উন্নয়নে ৮৫৩ শিক্ষার্থী পেলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপকরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ছাত্রলীগের নৈরাজ্য রুখে দিতে দিনভর ছাত্রদলের অবস্থান কর্মসূচি

banglarbhoreBy banglarbhoreJanuary 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগের’ প্রতিষ্ঠাবার্ষিকীর নামে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে যশোরে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার বেলা ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, যশোরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালনে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিতে দেখা যায় নেতাকর্মীদের। এর পরিপেক্ষিতে ছাত্রদলের নেতাকর্মীরাও অবস্থান কর্মসূচি ঘোষণা দেয়। তবে জেলায় কোথাও ছাত্রলীগের কর্মসূচির হওয়ার খবর পাওয়া যায়নি।

ছাত্রদলের অবস্থান কর্মসূচি সম্পর্কে জেলা ছাত্রদল সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ কর্মকাণ্ডে জড়িত ছিল। এসবের প্রমাণ দেশের সব গণমাধ্যমে প্রকাশিত এবং আদালতেও প্রমাণিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ ছাত্র-ছাত্রী ও জনগণের ওপর আক্রমণ করে শতশত নিরাপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। এসবের যথেষ্ট প্রমাণ রয়েছে। তাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যাতে প্রতিষ্ঠাবার্ষিকীর নামে অরাজকতা তৈরি করতে না পারে সেজন্য আমাদের এই কর্মসূচি।

তিনি বলেন, এখনো অনেকে ছাত্রলীগের নেতারা গোপনে চক্রান্ত করে চলছে। দেশে অপ্রীতিকর ঘটনা ঘটানোর পায়তারা করছে তারা। তাদের সকল ষরযন্ত্র মোকাবেলায় ছাত্রদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহববান জানান তিনি। অবস্থান কর্মসূচিতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরানসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

August 23, 2026

৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা

August 23, 2026

যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

August 23, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.