বিবি প্রতিবেদক
যশোরের মণিরামপুরে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলো, রমজান খন্দকার (২১) ও সোহাগ হোসেন (২২)। তারা দু’জনই যশোর শহরের ষষ্টিতলা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ২৬ জানুয়ারি মণিরামপুর উপজেলার খেদাপাড়া দক্ষিণপাড়া খড়িঞ্চি তিন রাস্তার মোড়ে ইজিবাইক চালক ইয়াছিনকে ছুরিকাঘাত করে তার গাড়ি ছিনতাই করে নিয়ে যায় দুই যুবক। গুরুতর আহত ইয়াছিনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম তদন্তে নেমে ১২ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী দু’জনকে শনাক্ত ও তাদের আটক করেন। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ইজিবাইক, ব্যবহৃত চাকু ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইক ছিনতাইয়ের কথা স্বীকার করে। তারা জানায়, ইজিবাইকটি ছিনতাই করে তারা বিক্রি করার জন্য পরিকল্পনা করেছিলো।
এসআই মফিজুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !