বিবি প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে হারুন অর রশিদ (৫৩) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শহরতলীর শেখহাটি বিশ্বাস পাড়া এলাকায়। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় মঙ্গলবার যশোর কোতোয়ালি থানায় অভিযোগ জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।
আহত হারুন অর রশিদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঝিনাইদহ মহেশপুরের তালসা গ্রামের সাদিকুলসহ (২৬) অজ্ঞাত ৪-৫ জন সোমবার রাত ১১টার দিকে তার বাড়িতে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের অনান্য সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, তার বাম পাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাযুক্ত।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !