Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৬, ২০২৬

যশোরে জামায়াতের আমির আসছেন কাল

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে জামায়াতের আমির আসছেন কাল
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অংশ হিসেবে যশোরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তিনি বক্তব্য দিবেন।

জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। জামায়াতের আমিরের এই জনসভায় প্রায় তিন লাখ মানুষ উপস্থিত হওয়ার প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।

যশোর জেলা জামায়াত নেতৃবৃন্দ জানান, নির্বাচনের আগে জামায়াতের আমীরের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। তিনি যশোরে ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতিক তুলে দিবেন। জনগণের ভোটের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে যশোরের সমস্যাগুলো সমাধানে নানা পরিকল্পনা তুলে ধরবেন। ফলে জনসভা জনসমুদ্রে রূপ নেবে।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল জানিয়েছেন, যশোর অবিভক্ত প্রথম জেলা হিসাবে বিভাগ হওয়ার দাবিদার। দীর্ঘদিন ধরে যশোরের দুঃখখ্যাত ভবদহ সমস্যা সমাধানে জামায়াতে আমীরের কাছে দাবি জানাবো। যশোরে উন্নতমানের হাসপাতাল ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের দাবি উঠাবো। সবমিলিয়ে যশোরের উন্নয়নে জামায়াতে আমীরের পরিকল্পনার কথা জানাবেন এই জনসভাবেশে।

এদিকে, জামায়াতে আমীরের আগমন ঘিরে কয়েক দিন থেকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সাজসজ্জার কাজ চলছে। এই আয়োজনকে সফল করতে স্বেচ্ছাসেবকদের নিয়ে জেলা নেতাদের বৈঠকসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহরের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে আমিরের ছবি সম্বলিত বিলবোর্ড।

গতকাল বিকেলে ঈদগাহ মাঠে প্রস্তুতি ঘুরে দেখেন জামায়াত সহ ১০ দলীয় জোটের যশোরের নেতাকর্মীরা। এছাড়া পুলিশ, বিজিবি সদস্যরাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদগাহ পরিদর্শন করেন। সার্বিক নিরাপত্তা জোরদার করণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.