বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, ছাত্র জনতার যুগপৎ আন্দোলনের বিজয়কে সমুন্নত রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল দায়িত্বশীলকে কার্যকর ভূমিকা রাখতে হবে। যাতে করে কোন ষড়যন্ত্রকারী এই বিজয়কে নস্যাৎ না করতে পারে। শনিবার বিকেলে শহরের মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ সভাপতির তিনি এ কথা বলেন।
অধ্যাপক গোলাম রসুল আরো বলেন, দেশের রাজনৈতিক অবস্থা এখন সবার কাছে স্পষ্ট। বর্তমান যে কেয়ারটেকার গভর্মেন্ট ক্ষমতা এসেছে তারা দেশের সকল স্তরে সংস্কার করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা কেয়ারটেকার গভর্মেন্টকে সকল কাজে সহযোগিতা করব ও তাদের পাশে থাকবো।
দায়িত্বশীল সমাবেশে যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর বেলাল হুসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক শাহাবুদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, আবু হাশেম রেজা, থানা আমীর নুর আল মামুন, অধ্যাপক আশরাফ আলী, অধ্যাপক আব্দুল হক, রশীদুজ্জামান রতন, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, শফিউর রহমান প্রমুখ।
শিরোনাম:
- মহেশপুরে বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিকের হাতে প্রাণ যায় নিঝুমের
- নড়াইলে দু’ পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১১ জন গুলিবিদ্ধ
- অনাপত্তি সনদ বাতিল : ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
- মাগুরার শ্রীপুরে সার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
- শৌচাগারে যাওয়ার কথা বলে চ্যাটজিপিটি দিয়ে নকল, শাস্তি পেলেন ঢাবি নেতা
- সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
- স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
- জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)