Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
  • সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
  • মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
  • মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
  • ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে
  • বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
  • সাগরদাঁড়িতে মহাকবি মধুসূদনের আমলের ঐতিহাসিক বড় দা উদ্ধার, জাদুঘরে সংরক্ষণ
  • শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২০, ২০২৬

যশোরে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২০, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩
Share
Facebook Twitter LinkedIn

সোহাগ হোসেন, বাগআঁচড়া

যশোরের শার্শায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলির ড্রাইভার আমিরুল, হেলপার নিরব ও মোটরসাইকেল থাকা রুবেল গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা তিনজনই যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৬ টার দিকে শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের গোগা টু রুদ্রপুর সড়কের রুদ্রপুর গ্রামে।

নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মিদুল হাসান নাহিদ (২৫) এবং সোহাগ হোসেন ঊষা (২৭)। দুর্ঘটনায় আহত রুবেল (৩০) দৌলতপুর গ্রামের বাসিন্দা। এছাড়া আহত ট্রলির ড্রাইভার আমিরুল ও হেলপার নিরব দুইজন রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার পর সকালে উষা, নাহিদ ও রুবেল তিন বন্ধু মিলে একটি অ্যাপাচি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে চা খেতে আসছিলেন। অন্যদিকে ইটভাটা থেকে ইট বহনের উদ্দেশ্যে দ্রুতগতিতে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন চালক আমিরুল।

এ সময় রুদ্রপুর সীমানায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে উভয় যানবাহনের চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা উষা ও নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত রুবেল, ট্রলি চালক আমিরল, ও হেলপার নিরবকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলার ভোরকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান- দুর্ঘটনাকবলিত অ্যাপাচি মোটরসাইকেল ও ট্রলিটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক

সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া

মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.